
ডেস্ক রিপোর্ট: নুরুল হক নূর ইস্যুতে কোনো পদক্ষেপ গ্রহণ না করলে সরকারের পিঠের চামড়া থাকবে না। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টে এমন মন্তব্য করেন ইশরাক হোসেন।
ইশরাক লিখেছেন, “গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ দলের কয়েকজন নেতা। নূরের চেহারায় সেটা স্পষ্টভাবে বোঝা যায়।”
সামরিক অথবা বেসামরিক কোনো ব্যক্তি বা বাহিনী আইনের ঊর্ধ্বে নয়—এমন মন্তব্য করে এই রাজনীতিবিদ আরও বলেন, “নিঃসন্দেহে নূরকে হত্যা করার জন্যই এই আক্রমণ করা হয়েছে।”
চিকিৎসাধীন নূরকে দেখতে যাওয়ার ছবি-সম্বলিত সেই পোস্টে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠানোর দাবি জানান তরুণ এই নেতা।

পোস্টের শেষের দিকে ইশরাক হুঁশিয়ারি দিয়ে আরও লিখেছেন, “দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি আজ না হোক কাল হবেই। কিন্তু বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করলে এবং নূরের কিছু হলে সরকারের পিঠের চামড়া থাকবে না।”
উল্লেখ্য, গত শুক্রবার বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন সভাপতি নুরুল হক নূর।
আরও পড়ুনঃ- ভিপি নূরের অবস্থা সঙ্কটাপন্ন: চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে
Find us on Facebook: DhakaChat
