ডেস্ক রিপোর্ট: রান্না ও খাওয়ার জন্য প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলোর একটি হচ্ছে বাসনপত্র। কিন্তু সব ধরনের পাত্রই স্বাস্থ্যের জন্য সমান নিরাপদ নয়। কারণ রান্নার সময় তাপে গরম হয়ে অনেক সময় পাত্রের উপাদান খাবারের সঙ্গে বিক্রিয়া করে ক্ষতিকর পদার্থ তৈরি করতে পারে। তাই কোন পাত্রে রান্না করা নিরাপদ, তা জানা জরুরি।

স্টেইনলেস স্টিল
স্বাস্থ্যসচেতন মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় রান্নার পাত্র এটি। যে কোনো তাপমাত্রায় নিশ্চিন্তে ব্যবহার করা যায়। এতে রান্না করলে খাবারের ৭০-৮০% পুষ্টিগুণ অটুট থাকে। তবে নিকেল বা ক্রোমিয়াম কোটিং করা স্টিলের পাত্র এড়িয়ে চলা ভালো, কারণ সেগুলো থেকে ক্ষতিকর উপাদান খাবারে মিশে যেতে পারে।
কাস্ট আয়রন (লোহার পাত্র)
আগে লোহার কড়াই-খুন্তির ব্যবহার ছিল খুব সাধারণ। যদিও এখন এর ব্যবহার কমে গেছে, তবে এটি এখনো স্বাস্থ্যকর। দ্রুত গরম হয় এবং রান্নার সময় বাঁচায়। বিশেষ করে গ্রিলড বা শ্যালো ফ্রায়েড খাবারের জন্য বেশ উপযোগী।
পিতল ও কাঁসা
একসময় নানি-দাদিদের রান্নাঘরে এসব পাত্রের চল ছিল। এগুলো ভারী এবং পরিষ্কার করতে কষ্টকর হলেও খাবারের ৯৭% স্বাস্থ্যসচেতনধরে রাখে। তবে খেয়াল রাখতে হবে, অ্যাসিডিক খাবার (যেমন টক জাতীয়) এই ধরনের পাত্রে রান্না না করাই ভালো।
কাঁচের পাত্র
কাঁচে কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বিশেষ করে মাইক্রোওয়েভ ওভেনে ব্যবহার করা যায় নির্ভয়ে। তবে সরাসরি গ্যাসে বসিয়ে রান্না করা যাবে না।
মাটির পাত্র
মাটির পাত্র গরম হতে সময় নেয়, ফলে খাবারে আর্দ্রতা বজায় থাকে এবং পুষ্টিগুণ অটুট থাকে। তবে অবশ্যই আনগ্লেজড মাটির পাত্র কিনতে হবে, কারণ গ্লেজিংয়ে ব্যবহৃত রাসায়নিক স্বাস্থ্যহানির কারণ হতে পারে।
আরো পড়ুন :স্ক্যাল্প ম্যাসাজ: চুলের যত্নে সহজ কিন্তু কার্যকর সমাধান
