ছবিসূত্র- ফেসবুক
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদের পথ রুদ্ধ হবে। তার অভিযোগ, বিদ্যমান রাষ্ট্র কাঠামোর অধীনে নির্বাচন হলে তা আবারও ফ্যাসিস্ট সরকার জন্ম দেবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে আরও ব্যক্ত করেন, জামায়াতে ইসলামী সবসময় গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। কিন্তু কিছু রাজনৈতিক মহলের প্রভাবে সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। তার মতে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে দেশে মহাবিপর্যয় দেখা দিতে পারে। আলোচনার নামে সরকার সময় নষ্ট করছে বলেও অভিযোগ করেন তিনি।
এছাড়াও, রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এসময় তারা তাদের বক্তব্যে পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের ওপর বিশেষভাবে জোর দেন।
আরও পড়ুন: পিআরে গণতন্ত্র টিকে না, নেপালের উদাহরণ টানলেন ডা. জাহিদ
Find us on Facebook
