ইন্টারনেট থেকে সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: সদ্য প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাসপাতাল বেডে হাতকড়া পরিহিত একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের একটি বিছানায় শুয়ে আছেন। তবে বাংলাদেশ কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি বিভ্রান্তিকর এবং অসত্য তথ্য প্রচারের অংশ।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিটি কোনোভাবেই হুমায়ূনের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার নয়। তিনি গত ২৫ সেপ্টেম্বর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই আইসিইউতে ভর্তি ছিলেন।
কারা কর্তৃপক্ষ আরও জানায়, অসুস্থতার কারণে কারাবন্দি অবস্থায় তাকে একাধিকবার নিয়ম মেনে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। মৃত্যুর আগ পর্যন্ত উনার যথাযথ চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে সবাইকে দায়িত্বশীল নাগরিক হিসেবে বিভ্রান্তিকর ছবি ও তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, সব বন্দির মানবিক মর্যাদা রক্ষায় তারা দায়িত্বশীল ছিল এবং এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
আরও পড়ুন: বিএনপির মনোনয়ন প্রাপ্তির ভুয়া তালিকা নিয়ে ফেসবুকে মাতামাতি
Find us on Facebook
