ডেস্ক রিপোর্ট: বলিউডের জনপ্রিয় তারকা হৃতিক রোশন ব্যক্তিগত জীবনে নতুন মাইলফলক স্পর্শ করলেন। বুধবার তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রেমিকা সবা আজাদ-এর সঙ্গে চার বছর পূর্তির উপলক্ষে একটি হৃদয়ছোঁয়া পোস্ট শেয়ার করেন।

হৃতিক শুধু আবেগঘন বার্তাই দেননি, বরং তাদের গত কয়েক বছরের একসঙ্গে কাটানো নানা অদেখা ও candid ছবি প্রকাশ করে লিখেছেন—
“তোমাকে পাশে নিয়ে জীবন চলতে আমার ভালো লাগে… শুভ চতুর্থ বার্ষিকী, পার্টনার!”
গত কয়েক বছর ধরেই হৃতিক বর্ষপূর্তির দিনটিতে সামাজিক মাধ্যমে সাবার সঙ্গে ছবি প্রকাশ করে ভালোবাসা প্রকাশ করে আসছেন। এবারও তার ব্যতিক্রম হলো না। ভক্তরাও তাদের এই সম্পর্কের মিষ্টি উদযাপনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
মাত্র এক মাস আগেই হৃতিক তার প্রেমিকার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করে আরেকটি পোস্ট করেছিলেন। সাবা আজাদের ‘Songs Of Paradise’-এ অভিনয়ের প্রশংসা করে তিনি লিখেছিলেন—
“আর তুমি , যে অসাধারণ শিল্পী তুমি, যে নিখুঁত শিল্প তুমি সৃষ্টি করো, তোমার প্রাপ্য সমস্ত করতালিই তোমার জন্য…”
হৃতিক ও সাবার এই মধুর সম্পর্ক এখন বলিউডের অন্যতম আলোচিত প্রেমকাহিনি। ভক্তরা ইতিমধ্যেই অপেক্ষা করছেন—কবে তারা তাদের জীবনের পরবর্তী বড় পদক্ষেপ ঘোষণা করবেন!
