ডেস্ক রিপোর্ট: চলতি অর্থবছরের অক্টোবরে বাংলাদেশের পণ্য রপ্তানি কমেছে ৭.৪৩ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবরে রপ্তানি আয় হয়েছে ৩.৬৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪.১৩ বিলিয়ন ডলার।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে কেবল জুলাই মাসে প্রবৃদ্ধি থাকলেও পরবর্তী টানা তিন মাস রপ্তানি কমেছে।
তবে মোট চার মাসের হিসেবে সামগ্রিকভাবে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ১৬.১৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২.২২ শতাংশ বেশি। গত বছর এই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১৫.৭৯ বিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাজারে ক্রয়ক্ষমতা হ্রাস, কাঁচামালের দাম বৃদ্ধি এবং সরবরাহ চেইন ব্যাহত হওয়ার কারণে রপ্তানি খাতে এই মন্দা দেখা দিয়েছে। তারা আশা করছেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বড় বাজারে চাহিদা বাড়লে আগামী মাসগুলোতে রপ্তানিতে আবারও গতি আসতে পারে।
আরও পড়ুন: গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
Find us on YouTube
