ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যুক্ত হয়ে নির্বাচনের ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন, জামায়াতে ইসলামী এবং সমমনা ৮ দলের যে নির্বাচনী সমঝোতা রয়েছে, এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। এনসিপি এবং এই সমমনা ৮ দল একসাথে নির্বাচনে অংশগ্রহণ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।
