ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ তাঁর গুলশানস্থ বাসভবন ‘ফিরোজায়’ পৌঁছেছে। আজ বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ বহনকারী গাড়িটি ফিরোজা ভবনে প্রবেশ করে।
এর কিছুক্ষণ আগে, সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তিনবারের এই প্রধানমন্ত্রীর মরদেহ নেওয়া হয়। এ সময় হাসপাতাল চত্বরে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
ফিরোজা ভবনে বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন তাঁর স্বজন, দলীয় নেতাকর্মী ও ঘনিষ্ঠজনরা। এরপর তাকে জানাজার জন্য নেওয়া হবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে।
সেখানে জানাজা সম্পন্ন হওয়ার পর তাঁকে দাফন করা হবে বনানী কবরস্থানে, তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
