ডেস্ক রিপোর্ট: ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সাহিত্য, সংস্কৃতি এবং সামগ্রিক সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন।সাক্ষাতে কবি-সাহিত্যিক প্রতিনিধি দলের পক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন নেতৃত্ব দেন।
