
ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনার পাপের মুকুটে পালক হিসেবে যুক্ত হয়েছে নতুন আরেকটি মামলা। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
একে এম নুরুল্লাহ (২৩) নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী উক্ত মামলার বাদী। গত সোমবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলাটি রুজু করা হয়।
মামলার এজাহারে আসামি হিসেবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দায়িত্ব দেন আদালত।
আরও পড়ুন: শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসি হবে
আসামি হিসেবে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন— ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামসহ আরও অনেকে।
জানা যায়, স্বৈরাচার পতনের দাবিতে ২০২৪ সালের ৪ আগস্ট নিউমার্কেট এলাকায় আন্দোলনে অংশ নেন নুরুল্লাহ। আন্দোলন চলাকালে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদীর উপর হামলা করা হয়। হামলায় অংশ নেয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় চিকিৎসাধীন থাকায় মামলা কার্যক্রমে দেরি হয় বলে জানান বাদীপক্ষ।
Found us on YouTube
