ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই, প্রয়োজন একটি সংসদ—যারা সত্যিকারের গণতন্ত্র বাস্তবায়ন করবে।”
শনিবার (১ নভেম্বর) রাজধানীর প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ভুলে গেছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে হেয় করার অপচেষ্টা চলছে। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা হয় না।
মেজর (অব.) হাফিজ আরও বলেন, ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন: শাপলা কলি নয়, প্রতীক হিসেবে ‘শাপলা’ই চায় এনসিপি
Find us on YouTube
