A big flag of Iran waving in the wind in Tehran, Iran.
ডেস্ক রিপোর্ট: ট্রাম্পের অশালীন হুমকির জবাবে তীব্র ও ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছে থাইল্যান্ডে অবস্থিত ইরানি দূতাবাস।
তারা এক্সে দেওয়া এক পোস্টে লিখেছে, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে কিশোরের মতো গালাগালি করছেন, তাতে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র প্রত্যাশার চেয়েও আগেই প্রস্তর যুগে পৌঁছে গেছে।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক কড়া বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটি সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা ডেকে আনতে পারে।
হরমুজ প্রণালী পুনরায় চালু করার আহ্বান জানিয়ে ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই তেহরান জানায়, এতে যুক্তরাষ্ট্রের জন্যও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাগের গালিবাফ এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের বেপরোয়া নীতির কারণে পুরো অঞ্চল সংকটে পড়তে পারে।
তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু -এর নির্দেশনা অনুসরণ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে এবং এর প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।
গালিবাফ সতর্ক করে বলেন, সংঘাত বা যুদ্ধ পরিস্থিতি কোনো পক্ষের জন্যই সুফল বয়ে আনবে না; বরং তা সংকট আরও গভীর করবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
