ডেস্ক রিপোর্ট: ভারতের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার (৪ এপ্রিল) এক প্রজ্ঞাপনে জানিয়েছে, হলুদ মটরশুঁটির শুল্কমুক্ত আমদানির মেয়াদ ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
সরকার আরও জানায়, এ ধরনের আমদানির ক্ষেত্রে বিদ্যমান অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।
এর আগে সরকার ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত হলুদ মটরশুঁটি শুল্কমুক্ত আমদানির অনুমতি দিয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় এই পণ্যটির আমদানিকারক দেশ হিসেবে ভারত মূলত কানাডা ও রাশিয়া থেকে সরবরাহ সংগ্রহ করে।
সূত্র: রয়টার্স
